রাজবাড়ী

দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে, ব্যাপক হতাহতের শঙ্কা

রাজবাড়ী, ২৫ মার্চ – রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পন্টুনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অনেকেই নদীতে তলিয়ে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এতে ব্যাপক হতাহতের শঙ্কা দেখা দিয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় সাধারণ মানুষ ঘাটে জড়ো হয়ে উদ্ধারকাজে সহায়তার চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক দল।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়। উদ্ধার তৎপরতা জোরদার করতে পাটুরিয়া এবং আরিচা ঘাট থেকে বিশেষ ডুবুরি দলকে তলব করা হয়েছে। ডুবুরিরা পৌঁছালেই পুরোদমে উদ্ধার অভিযান শুরু হবে।

বর্তমানে ঘটনাস্থলে এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিখোঁজ যাত্রীদের স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এনএন/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language