মধ্যপ্রাচ্য

ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে ফের হামলা: আইএইএ

তেহরান, ২৫ মার্চ – আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ জানিয়েছে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রাঙ্গণে আবারও হামলার ঘটনা ঘটেছে। ইরান সরকার আনুষ্ঠানিকভাবে সংস্থাটিকে এই তথ্য নিশ্চিত করেছে। আইএইএ প্রদত্ত তথ্য অনুযায়ী, এই হামলায় বিদ্যুৎকেন্দ্রটির মূল স্থাপনার কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং সেখানে কর্মরত কোনো কর্মী হতাহত হননি।

বর্তমানে কেন্দ্রটির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ইরান কর্তৃপক্ষ দাবি করেছে। চলমান সংঘাতের এই সময়ে পারমাণবিক নিরাপত্তা ঝুঁকি এড়াতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি। উল্লেখ্য, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে অবস্থিত দেশটির একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে গত সপ্তাহেও হামলার ঘটনা ঘটেছিল। তবে সে সময়ও কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এস এম/ ২৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language