জাতীয়

স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, ২৪ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে আগামী ২৬ মার্চ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর বা আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশেষ অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সর্বসাধারণের উপভোগের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখা হবে। দর্শনার্থীদের প্যারেড স্কয়ারে প্রবেশের জন্য ২, ৩, ৪, ১০ এবং ১১ নম্বর ফটক ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এস এম/ ২৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language