জাতীয়

২৫ মার্চ রাতে সারাদেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউটের নির্দেশ

ঢাকা, ২৪ মার্চ – আগামী ২৫ মার্চ রাতে সারা দেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট বা আলো নেভানোর কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে সরকারি নির্দেশনা অনুযায়ী ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত দেশব্যাপী এই প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে।

তবে এই কর্মসূচির আওতামুক্ত থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই, জরুরি সেবা প্রদানকারী সংস্থা এবং বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বিদেশি মিশনসমূহ। মূলত ২৫ মার্চের কালরাতের স্মরণে এই প্রতীকী কর্মসূচি প্রতি বছর পালন করা হয়ে থাকে।

এস এম/ ২৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language