ইউরোপ

ইরানি রাষ্ট্রদূতকে তলব করল ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়

লন্ডন, ২৪ মার্চ – যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সৈয়দ আলী মুসাভিকে তলব করেছে। তেহরানের বিরুদ্ধে যুক্তরাজ্য এবং বহির্বিশ্বে বেপরোয়া ও অস্থিতিশীল কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ তুলে তাকে এই তলব করা হয়। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিস এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, একটি বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে ইরান সংশ্লিষ্ট একটি তদন্তের অংশ হিসেবে চল্লিশ বছর বয়সি নেয়ামাতুল্লাহ শাহসাভানি এবং বাইশ বছর বয়সি আলীরেজা ফারাসাতীকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। তাদের বিরুদ্ধে ব্রিটেনের প্রাচীনতম ইহুদি উপাসনালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি চালানোর গুরুতর অভিযোগ রয়েছে।

এস এম/ ২৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language