জাতীয়

দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা

ঢাকা, ২৩ মার্চ – আগামী ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস এবং রাতে কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া দপ্তরের সিনপটিক অবস্থার পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান। রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে। ২৩ মার্চ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এমন আবহাওয়া বিরাজ করতে পারে।

এছাড়া ২৪ মার্চ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ মার্চ ও ২৬ মার্চও দেশের বিভিন্ন বিভাগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে।

এস এম/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language