মধ্যপ্রাচ্য

মার্কিন হামলার হুমকিতে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিল ইরান

তেহরান, ২৩ মার্চ – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকির জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির কোনো বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে তেহরান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে ট্রাম্প যদি তার বোমা হামলার হুমকি বাস্তবায়ন করেন, তবে অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, তেহরান ইতিমধ্যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণকে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

এর আগে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় নিযুক্ত ইরানের প্রতিনিধি আলী মুসাভি জানিয়েছিলেন যে হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচলের ক্ষেত্রে অবশ্যই ইরানের পূর্বানুমতি লাগবে।

মেহের বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার স্বার্থে কেবল ইরান সরকারের সঙ্গে সমন্বয় করেই বিদেশি জাহাজগুলো এই প্রণালি ব্যবহার করতে পারবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনেও এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

এনএন/ ২৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language