ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা, সতর্কাবস্থায় আইডিএফ

তেহরান, ২২ মার্চ – ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরান থেকে আবারও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা এই নতুন হুমকি মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়েছে।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি নিশ্চিত করেছে যে, ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে এই ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে।
এর পাশাপাশি, সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার ইরান থেকে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পঁচিশটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে সংযুক্ত আরব আমিরাত আরও উল্লেখ করেছে, ইরানের এই প্রকাশ্য আগ্রাসন শুরু হওয়ার পর থেকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত মোট ৩৪৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৭৭৩টি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।
এ এম/ ২২ মার্চ ২০২৬








