ফুটবল

চেলসির নারী দলে গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান: ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ২২ মার্চ – ইংলিশ ফুটবল ক্লাব চেলসির নারী দলে গোলরক্ষক হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান। সম্প্রতি যমুনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সাক্ষাৎকারে তিনি জানান, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান দুজনেই খেলাধুলা অত্যন্ত পছন্দ করেন। আমিনুল হক বলেন, লন্ডনে সাক্ষাতের সময় তাদের সঙ্গে খেলাধুলা নিয়ে তার কথা হয়েছিল।

তারেক রহমান তাকে জানিয়েছিলেন যে তিনি নিজে যতটা খেলাধুলা পছন্দ করেন, তার চেয়ে হাজার গুণ বেশি পছন্দ করেন তার স্ত্রী এবং মেয়ে।

প্রতিমন্ত্রী আরও জানান, সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো জাইমা রহমান চেলসির মেয়েদের ফুটবল দলে গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছিলেন।

তিনি বেশ লম্বা হওয়ায় এই সুযোগটি তার জন্য সহজ হয়েছিল। তবে পরবর্তীতে তাকে পেশাদার খেলায় অংশ নেওয়ার সেই সুযোগটি হয়তো দেওয়া হয়নি। আমিনুল হকের মতে, জাইমা রহমান ব্যক্তিগতভাবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের একজন বড় ভক্ত।

এ এম/ ২২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language