সাউথ পার্সে আর হামলা নয়, ট্রাম্পের অনুরোধে সিদ্ধান্ত নেতানিয়াহুর

তেল আবিব, ২০ মার্চ – ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের প্রধান গ্যাসক্ষেত্র সাউথ পার্সকে লক্ষ্য করে তারা আর হামলা চালাবে না। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, এর আগের দিন ইরানের ওই গ্যাসক্ষেত্রে তারা নিজস্ব সিদ্ধান্তে হামলা চালিয়েছিল।
তিনি অভিযোগ করেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্বকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। তবে এই চেষ্টা সফল হবে না বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, “ইরানের শাসকগোষ্ঠী হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথ বন্ধ করে বিশ্বকে চাপের মুখে ফেলতে চাচ্ছে। কিন্তু তাদের এই চেষ্টা সফল হবে না।”
এছাড়া তিনি দাবি করেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল টেনে আনেনি। নেতানিয়াহু বলেন, এক বছর আগে ট্রাম্প তাকে বলেছিলেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে।
এনএন/ ২০ মার্চ ২০২৬









