মধ্যপ্রাচ্য
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ইরানের আঘাত, ভূপাতিত করার দাবি

তেহরান, ২০ মার্চ – যুক্তরাষ্ট্রের একটি পঞ্চম প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হেনেছে ইরান। রাজধানী তেহরানে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, বিমানটি ভূপাতিত হয়েছে বলে তারা ধারণা করছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই দাবি সরাসরি অস্বীকার করা হয়েছে।
মার্কিন কর্তৃপক্ষের মতে, বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও মধ্যপ্রাচ্যের একটি সামরিক ঘাঁটিতে জরুরি অবতরণে সক্ষম হয়েছে এবং এর পাইলট সম্পূর্ণ অক্ষত আছেন।
রাডার ফাঁকি দিতে সক্ষম এই অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমানটি গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই ইরানে হামলার কাজে ব্যবহার করে আসছে। বৃহস্পতিবার প্রথমবারের মতো এই যুদ্ধবিমানটিতে সরাসরি আঘাত হানতে সক্ষম হলো ইরান।
এনএন/ ২০ মার্চ ২০২৬









