মধ্যপ্রাচ্য

কাতারের রাস লাফান উপকূলে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, নাবিকরা নিরাপদে

দোহা, ১৯ মার্চ – কাতারের রাস লাফান উপকূলের নিকটবর্তী সাগরে একটি জাহাজে অজ্ঞাত স্থান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, রাস লাফান থেকে প্রায় চার নটিক্যাল মাইল বা সাত কিলোমিটার পূর্ব দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে যে, একটি জাহাজ অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এই হামলায় জাহাজে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং জাহাজে থাকা নাবিকদের কেউ হতাহত হননি। সংস্থাটি নিশ্চিত করেছে যে জাহাজের সব কর্মী নিরাপদে ও সুস্থ আছেন। বর্তমানে এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলমান রয়েছে। ইউকেএমটিও ওই এলাকা দিয়ে চলাচলকারী অন্যান্য সব জাহাজকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে। পাশাপাশি ওই অঞ্চলে কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তা দ্রুত সামুদ্রিক নিরাপত্তা সংস্থাটিকে জানানোর জন্য কঠোর আহ্বান করা হয়েছে।

এস এম/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language