মধ্যপ্রাচ্য
লেবাননে ইসরায়েলের অভিযানে নিহত ৯১২, আহত ২২২১

বৈরুত, ১৮ মার্চ – লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৯১২ জনে দাঁড়িয়েছে।
গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত আহত হয়েছেন ২ হাজার ২২১ জন। মঙ্গলবার (১৭ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
এর আগের দিন পর্যন্ত ইসরায়েলের চালানো অভিযানে দেশটিতে নিহতের সংখ্যা ছিল ৮৮৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যুতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯১২ জনে।
এনএন/ ১৮ মার্চ ২০২৬









