মধ্যপ্রাচ্য

সৌদি আরব, কুয়েত ও ইরাকে ড্রোন এবং রকেট হামলার ঘটনা

রিয়াদ, ১৮ মার্চ – সৌদি আরব, কুয়েত এবং ইরাকে একযোগে ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার দুটি পৃথক বিবৃতিতে জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছিল। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে সেসব ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

অন্যদিকে, কুয়েতের সেনাবাহিনী তাদের ভূখণ্ডের দিকে ধেয়ে আসা রকেট ও ড্রোন প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।

একই সময়ে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলার কারণে দূতাবাস এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এই ঘটনার পর পুরো অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এনএন/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language