মধ্যপ্রাচ্য
কাতারের রাজধানী দোহায় বিকট শব্দ, নাগরিকদের নিরাপদে থাকার নির্দেশ

দোহা, ১৭ মার্চ – কাতারের রাজধানী দোহার বিভিন্ন স্থানে হঠাৎ বিকট শব্দ শোনা গেছে। এই শব্দ অনেকটা বোমার বিস্ফোরণের মতো বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশটির কর্তৃপক্ষ সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
জননিরাপত্তা রক্ষার্থে জারি করা বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত এই বিপদের শঙ্কা পুরোপুরি না কাটবে, ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ যেন জানালা, কাঁচের দেওয়াল এবং খোলা জায়গা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।
এস এম/ ১৭ মার্চ ২০২৬









