ইরানের পাল্টা হামলায় ১৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ২০০

ওয়াশিংটন, ১৭ মার্চ – ইরানর পাল্টা হামলায় এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রর সামরিক কর্তৃপক্ষ।
স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ডর মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আহতদের মধ্যে প্রায় ১৮০ জন চিকিৎসা শেষে দায়িত্বে ফিরেছেন। অনেকের শরীরে অগ্নিদগ্ধ, বিস্ফোরণের টুকরোর আঘাত এবং মস্তিষ্কে আঘাতজনিত জটিলতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে হামলার মুখে পড়ে তারা হতাহত হন।
মার্কিন কর্মকর্তাদের মতে, হতাহতের বড় অংশের জন্য দায়ী ইরানের ‘ওয়ান-ওয়ে’ ড্রোন হামলা। গত সপ্তাহে জয়েন্ট চিফস অব স্টাফর চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, এসব ড্রোনের নির্ভুলতা ও প্রযুক্তিগত সক্ষমতা মার্কিন বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরানও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করেছে এবং পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
এনএন/ ১৭ মার্চ ২০২৬









