মধ্যপ্রাচ্য
ইরানের মিসাইল হামলার শঙ্কায় আকাশসীমা বন্ধ করল আরব আমিরাত

আবুধাবি, ১৭ মার্চ – সাময়িকভাবে নিজেদের সম্পূর্ণ আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত।
মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টা ১০ মিনিটে দেশটির পক্ষ থেকে জানানো হয় ইরান তাদের লক্ষ্য করে নতুন করে মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করেছে। এই তথ্যের কিছুক্ষণ পরই পুরো আকাশসীমা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটি।
সংযুক্ত আরব আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
দেশটির সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী যাত্রীবাহী বিমানের ফ্লাইট, ক্রুদের নিরাপত্তা এবং আমিরাতের ভূখণ্ডের সার্বিক সুরক্ষার কথা বিবেচনা করেই এই জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এনএন/ ১৭ মার্চ ২০২৬









