মধ্যপ্রাচ্য
ইসরায়েলের পর এবার সংযুক্ত আরব আমিরাতে ইরানের মিসাইল হামলা

তেহরান, ১৭ মার্চ – ইসরায়েলে হামলার পরপরই সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান।
বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে আমিরাত কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়টি নিশ্চিত করে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ছোড়া মিসাইল ও ড্রোন প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। এর আগে দুবাই শহরে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে দেশটির সরকার দ্রুত আশ্বস্ত করে স্পষ্ট জানিয়েছে যে, এই শব্দগুলো কোনো স্থলভাগে আঘাত হানার নয়, বরং আকাশে মিসাইল ও ড্রোন সফলভাবে ধ্বংস করার কারণে সৃষ্টি হয়েছে।
পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আমিরাত প্রশাসন।
এনএন/ ১৭ মার্চ ২০২৬









