মধ্যপ্রাচ্য

ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

তেহরান, ১৭ মার্চ – ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এই হামলার জেরে ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপকভাবে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে।

জানা যায়, এর আগেও প্রায় দুই ঘণ্টাব্যাপী ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তেহরান। তবে ইসরায়েলের দাবি, আগের হামলায় ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো মূলত বিভিন্ন খোলা এবং ফাঁকা স্থানে পতিত হয়েছে, যার ফলে বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এনএন/ ১৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language