জাতীয়

যুক্তরাষ্ট্রে ভ্রমণে বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

ঢাকা, ১৪ মার্চ – যুক্তরাষ্ট্রে ভ্রমণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন করে একটি সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার ১৪ মার্চ দেওয়া এক বিশেষ বার্তায় দূতাবাস জানিয়েছে যে ভ্রমণের সময় নিজের খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা না থাকলে বা সরকারি সুবিধার অপব্যবহার করলে নন ইমিগ্র্যান্ট ভিসা বাতিল হতে পারে।

এমনকি এসব কর্মকাণ্ড ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার কারণও হতে পারে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয় যে কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের সাধারণ করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পর্যটন, ব্যবসা, শিক্ষার্থী, সাংবাদিকতা কিংবা ট্রানজিট সহ সব ধরনের নন ইমিগ্র্যান্ট ভিসাধারীদের ক্ষেত্রেই এই নিয়ম কঠোরভাবে প্রযোজ্য হবে বলে নিশ্চিত করা হয়েছে।

এ এম/ ১৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language