জাতীয়

ঈদে যানজট নিরসনে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

গাবতলী বাস টার্মিনাল, ১৪ মার্চ – আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যানজট নিরসন এবং যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এই পরিকল্পনার অংশ হিসেবে ঈদের আগে ও পরে নির্দিষ্ট কয়েকদিন সড়ক ও মহাসড়কে ট্রাক এবং কাভার্ড ভ্যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার। শনিবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস মালিক এবং শ্রমিক নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।

ডিএমপি কমিশনার কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যাত্রীদের জীবনের ঝুঁকি এড়াতে কোনোভাবেই লক্কড়ঝক্কর বা ত্রুটিপূর্ণ বাস সড়কে নামতে দেওয়া হবে না।

ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে টার্মিনালগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রীদের তাৎক্ষণিক সহায়তা প্রদানের জন্য প্রতিটি টার্মিনালে পুলিশের হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। পাশাপাশি যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টার্মিনালগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

এর বাইরেও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, কাউন্টার টেরোরিজম ইউনিট এবং সাদা পোশাকের পুলিশ সদস্যরাও মাঠে থাকবেন বলে ডিএমপি কমিশনার নিশ্চিত করেছেন।

এ এম/ ১৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language