মধ্যপ্রাচ্য

ট্রাম্পকে ‘এপস্টেইনের গ্যাং’ আখ্যা দিয়ে ইরানের স্পিকারের কড়া হুঁশিয়ারি

তেহরান, ৭ মার্চ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘যৌন অপরাধী জেফরে এপস্টেইনের গ্যাং’ হিসেবে অভিহিত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ইরানের ভাগ্য ইরানিরাই নির্ধারণ করবে এবং বাইরের কোনো অপরাধী চক্রের সেখানে নাক গলানোর সুযোগ নেই।

সম্প্রতি ইরানের পরবর্তী শাসক নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকবে বলে ট্রাম্প মন্তব্য করার পর গতকাল এই কড়া প্রতিক্রিয়া জানান ইরানি স্পিকার।

ঘালিবাফ বলেন, ট্রাম্প এখনো বুঝতে পারছেন না যে তাদের ইমাম আয়াতুল্লাহ খামেনিকে হত্যার মাধ্যমে তিনি নিজের এবং মার্কিন সেনাদের ওপর কী ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছেন। তিনি অভিযোগ করেন যে ট্রাম্প এখন একটি পুরো জাতিকে নির্দেশনা দিতে চাইছেন।

স্পিকার জোর দিয়ে বলেন যে জীবনের চেয়েও মূল্যবান ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধুই দেশটির জনগণ, যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গীরা নয়।

এনএন/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language