মধ্যপ্রাচ্য

ইসরায়েলে ইরানের তৃতীয় দফা মিসাইল হামলা, বাজছে সাইরেন

তেল আবিব, ৭ মার্চ – দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শনিবার বাংলাদেশ সময় রাত প্রায় ২টার দিকে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই তথ্য নিশ্চিত করেছে।

এটি শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া হামলার তৃতীয় ধাপ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নতুন করে ছোড়া এই ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের মধ্যাঞ্চল এবং দখলকৃত পশ্চিমতীরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। চলমান উত্তেজনার মধ্যে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে ধারণা করা হচ্ছে।

এনএন/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language