খামেনির বাঙ্কার ধ্বংসে ৫০টি যুদ্ধবিমান ব্যবহারের দাবি ইসরায়েলের

তেহরান, ৬ মার্চ – ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ব্যবহৃত একটি ভূগর্ভস্থ বাঙ্কার ধ্বংস করতে ইসরায়েলি বিমান বাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে।
শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদরাই এক বিবৃতিতে জানান, এই হামলায় তাদের প্রায় ৫০টি যুদ্ধবিমান অংশ নিয়েছিল।
বিবৃতিতে দাবি করা হয় যে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত এই বাঙ্কারটি অত্যন্ত সুরক্ষিত ছিল এবং এখান থেকেই যুদ্ধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো। বিশাল এই ভূগর্ভস্থ স্থাপনাটি একটি পূর্ণাঙ্গ সড়কজুড়ে বিস্তৃত ছিল এবং এতে প্রবেশের জন্য একাধিক পথ ছিল।
আভিচাই আদরাই আরও উল্লেখ করেন যে খামেনির মৃত্যুর পরও ইরানি শাসকগোষ্ঠীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত এই কমপ্লেক্সটি ব্যবহার করছিলেন। বাঙ্কারটিতে শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের জন্য বিশেষ কক্ষ বরাদ্দ ছিল বলে ইসরায়েলি বাহিনী দাবি করেছে।
এনএন/ ৬ মার্চ ২০২৬









