মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্য সংকটে ফ্লাইট বিপর্যয়: শাহজালাল থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্য, ৬ মার্চ – মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির জেরে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে।

এই অচলাবস্থার কারণে শুক্রবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ এই হিসাব অনুযায়ী এখন পর্যন্ত মোট ২৪৫টি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে।

বাতিলকৃত ফ্লাইটগুলোর মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ এয়ারলাইন্স রয়েছে। ৬ মার্চ বাতিল হওয়া ৩৩টি ফ্লাইটের তালিকায় কাতার এয়ারওয়েজ ও কুয়েত এয়ারওয়েজের ৪টি করে, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি এবং এমিরেটস এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়াও ইউএস বাংলা এয়ারলাইন্সের ৫টি, গালফ এয়ারের ২টি এবং ফ্লাইদুবাইয়ের ২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যানুযায়ী ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিলের মধ্য দিয়ে এই পরিস্থিতির সূত্রপাত হয়।

পরবর্তীতে ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল করা হয়েছিল বলে জানা গেছে।

এম ম/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language