মধ্যপ্রাচ্য

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

তেল আবিব, ৬ মার্চ – ইসরায়েলের প্রধান ও ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তবে সংবেদনশীল এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

এর আগে শুক্রবার সকালে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন প্রান্তে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার ফলেই এসব বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে যে তারা ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় পরিসরে বিমান হামলা শুরু করেছে। পাল্টাপাল্টি এই হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

এনএন/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language