মধ্যপ্রাচ্য

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জরুরি সতর্কতা, নিরাপদ আশ্রয়ের নির্দেশ

আবুধাবি, ৬ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জেরে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুবাইয়ের বাসিন্দাদের ফোনে জরুরি সতর্কতা বার্তা পাঠিয়েছে। শুক্রবার পাঠানো এই বার্তায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার কথা উল্লেখ করে নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমন বার্তা পাওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়ে।

সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি তৈরি হয়েছে, তাই সবাইকে কালবিলম্ব না করে নিকটস্থ নিরাপদ ভবনে অবস্থান নিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়, নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় অবশ্যই জানালা, দরজা এবং উন্মুক্ত স্থান থেকে দূরে থাকতে হবে। নিজেদের নিরাপত্তার স্বার্থে সবাইকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এস এম/ ৬ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language