মধ্যপ্রাচ্য

লক্ষ্য অর্জন ও যুক্তরাষ্ট্রকে আঘাত না করা পর্যন্ত যুদ্ধ চলবে: ইরান

তেহরান, ৫ মার্চ – কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে ইরান। ইরানি জেনারেল কিওমারস হায়দারি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যুদ্ধের সময়সীমা বা স্থায়িত্ব তাদের কাছে মুখ্য বিষয় নয়। বরং যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না করা পর্যন্ত ইরান এই সংঘাত থেকে সরে আসবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্বরত হায়দারি দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন যে, আট বছর ধরে যুদ্ধ করার অতীত অভিজ্ঞতা তাদের রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, শত্রুকে তাদের লজ্জাজনক কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত ও হতাশ না করা পর্যন্ত এবং নিজেদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তারা এই লড়াই থামাবেন না। আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এস এম/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language