মধ্যপ্রাচ্য

দোহায় মার্কিন দূতাবাসের আশপাশ থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

দোহা, ৫ মার্চ – কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কাতার সরকার।

বৃহস্পতিবার সকালে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।

বিবৃতিতে উল্লেখ করা হয় যে এটি একটি সাময়িক সতর্কতামূলক ব্যবস্থা এবং দূতাবাসের আশপাশে বসবাসকারীদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থাও করা হয়েছে। অপরদিকে কুয়েত উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায় কুয়েতের মুবারক আল-কাবীর থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে এই দুর্ঘটনা ঘটে। নোঙর করা একটি ট্যাংকারের মাস্টার জাহাজের বাম পাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পাশাপাশি ধোঁয়া উড়তে দেখেছেন। এরপর একটি ছোট নৌকাকে দ্রুত এলাকা ত্যাগ করতে দেখা যায়। বিস্ফোরণের ফলে জাহাজের একটি কার্গো ট্যাংক থেকে সাগরে তেল ছড়িয়ে পড়ায় পরিবেশের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং জাহাজে পানি প্রবেশের ঘটনাও ঘটেছে। তবে ট্যাংকারের সকল নাবিক ও ক্রু সদস্য নিরাপদে আছেন বলে নিশ্চিত করা হয়েছে।

এনএন/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language