তেহরানে ইসরায়েলের আবারও ব্যাপক হামলা, লক্ষ্য সেনা অবকাঠামো

তেহরান, ৫ মার্চ – ইরানের রাজধানী তেহরানে নতুন করে আবারও ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী।
বুধবার রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই হামলার ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের সেনাবাহিনীর বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হচ্ছে। এর আগে একই দিন সন্ধ্যার দিকে তেহরানে আরও এক দফা হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই অভিযানে ইরানের ব্যালিস্টিক মিসাইল সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তেল আবিব।
ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্যমতে, ইরানের সেনারা যখন ব্যালিস্টিক মিসাইল ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই এই প্রতিহতমূলক আক্রমণ চালানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সকালে তেহরানে প্রথমবারের মতো হামলা চালিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বুধবার রাতের এই অভিযান ছিল তেহরানে তাদের একাদশতম হামলা।
এনএন/ ৫ মার্চ ২০২৬









