শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ৬০ শতাংশ করার উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের

ঢাকা, ৪ মার্চ – এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের উৎসব ভাতা ৬০ শতাংশ করার উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগে এই ভাতার পরিমাণ ছিল ৫০ শতাংশ। বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বা মাউশির কাছে সুনির্দিষ্ট প্রস্তাবনা চাওয়া হয়েছে।

বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। প্রস্তাবনায় জানতে চাওয়া হয়েছে যে শিক্ষক ও কর্মচারীদের উৎসব ভাতা ৬০ শতাংশ করা হলে সরকারি কোষাগার থেকে অতিরিক্ত ২০০ থেকে ২৫০ কোটি টাকা প্রয়োজন হতে পারে। মোট কত টাকা লাগবে সেই হিসাব চেয়ে অধিদপ্তরগুলোর কাছে প্রস্তাব চাওয়া হয়েছে। অধিদপ্তর থেকে প্রস্তাব পাওয়ার পর তা পর্যালোচনা করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।

আসন্ন ঈদুল ফিতরের আগেই যেন শিক্ষক ও কর্মচারীরা এই বর্ধিত উৎসব ভাতা পান সেই বিষয়টি বিবেচনায় রেখেই কাজ চলমান রয়েছে বলে অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন। এ লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে অধিদপ্তরগুলোকে প্রস্তাব পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এনএন/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language