জাতীয়

ইবিতে নিজ দপ্তরেই শিক্ষিকাকে কুপিয়ে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা

কুষ্টিয়া, ৪ মার্চ – ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে তার নিজ দপ্তরেই গলায় ছুরি চালিয়ে হত্যা করেছেন ফজলুর রহমান নামের এক কর্মচারী। হত্যার পর অভিযুক্ত ওই কর্মচারী নিজেও নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অভিযুক্ত ফজলুর রহমান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান দপ্তরের কর্মচারী।

বুধবার ৪ মার্চ বিকেল আনুমানিক ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে অবস্থিত সমাজকল্যাণ বিভাগে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।

ঘটনার সংবাদ পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে বিকেল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় শিক্ষিকা সাদিয়া রুনা ও হামলাকারী কর্মচারী ফজলুর রহমানকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমাম হোসাইন শিক্ষিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে হামলাকারী ফজলুর রহমানের চিকিৎসা চলছে।

এনএন/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language