মধ্যপ্রাচ্য
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬, সৌদিতে ড্রোন ধ্বংস

বৈরুত, ৪ মার্চ – লেবাননের আল মায়াদিন টেলিভিশন জানিয়েছে, মাউন্ট লেবানন এলাকার আরামুন এবং সাদিয়াতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যমটি এই খবর নিশ্চিত করেছে। ওই হামলায় আরও আটজন আহত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
এর আগে লেবানন কর্তৃপক্ষ জানিয়েছিল, ইসরায়েলি আগ্রাসনে দেশটিতে মোট নিহতের সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ৩৩৫ জন।
অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির আকাশসীমায় অনুপ্রবেশকারী নয়টি ড্রোন তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী সফলভাবে ধ্বংস করেছে।
এনএন/ ৪ মার্চ ২০২৬









