মধ্যপ্রাচ্য

ইরানের নতুন সুপ্রিম লিডার খামেনিপুত্র মোজতবা, মাশহাদে দাফন হবে খামেনির

তেহরান, ৪ মার্চ – ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি।

বুধবার সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিপ্লবী গার্ড বাহিনীর চাপে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবাকে নতুন নেতা হিসেবে বেছে নিয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত দেশটির সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে পবিত্র নগরী মাশহাদে সমাহিত করা হবে। বুধবার ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ৮৬ বছর বয়সী খামেনিকে লক্ষ্য করে গত শনিবার সকালে হামলা চালানো হয়েছিল। মৃত্যুর আগে দীর্ঘ ৩৬ বছর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মাশহাদ শহরেই খামেনির জন্ম হয়েছিল এবং সেখানকার ইমাম রেজা মাজারে তার পিতাকে সমাহিত করা হয়েছিল। জানা গেছে, মৃত্যুর আগে খামেনি ওসিয়ত করে গিয়েছিলেন যেন তাকে মাশহাদের ইমাম রেজা মাজারেই দাফন করা হয়।

এনএন/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language