পুঁজিবাজারে সূচকের ওঠানামা, ডিএসইতে প্রথম আধা ঘণ্টায় লেনদেন ৯৭ কোটি

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন কার্যক্রম চলছে। বুধবার লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ঊর্ধ্বমুখী থাকলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মিশ্র প্রবণতা লক্ষ করা গেছে। ডিএসই ও সিএসই সূত্রে বাজার পরিস্থিতির এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫৬ পয়েন্টে অবস্থান নেয়। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১১০৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ২১৪৮ পয়েন্টে দাঁড়ায়। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইতে ৯৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০১টির শেয়ারের দাম বেড়েছে এবং কমেছে ৭৬টির। এছাড়া ৮৩টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিটি ব্যাংক, ইনটেক, ব্র্যাক ব্যাংক, সিনোবাংলা, সামিট পোর্ট, মোজাফফর হোসেন স্পিনিং, জিকিউ বলপেন, প্রাইম ফাইন্যান্স, খান ব্রাদার্স ও ইস্টার্ন ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সিএএসপিআই সূচক ৯ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৪৬ পয়েন্টে অবস্থান করে। তবে এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী হতে দেখা যায়। সিএসইতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এ সময়ে সেখানে ১৫টি কোম্পানির শেয়ার দর বেড়েছে এবং কমেছে ৮টির।
এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









