জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে আহ্বায়ক কমিটি গঠন

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – আগামী ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিবসটি যথাযথভাবে উদ্যাপনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আরিফুল ইসলাম আদীবকে আহ্বায়ক এবং সালেহ উদ্দিন সিফাতকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
রোববার রাতে দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন এই উদ্যাপন কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে নুসরাত তাবাসসুম, সারোয়ার তুষার, মুজাহিদুল ইসলাম শাহিন, মাহিন সরকার, আলাউদ্দিন মোহাম্মদ, হুমায়রা নূর, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, সাগুফতা বুশরা মিশমা ও ফয়সাল মাহমুদ শান্তকে। এছাড়া তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, তাহসীন রিয়াজ, সাইফুল্লাহ হায়দারসহ দলের অন্য সক্রিয় সদস্যরাও কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আব্দুল্লাহ আল মুহিম, খায়রুল কবির, মনজিলা ঝুমা, মিনহাজুল আবেদীন ও সাকিব শাহরিয়ারের মতো নেতারাও এই কমিটির কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও বর্ণাঢ্য করতে এই কমিটি সামগ্রিক কার্যক্রম পরিচালনা করবে।
এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









