জাতীয়

ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে, তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

দিনের তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই বলে উল্লেখ করেছে সংস্থাটি। এছাড়া উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা বলা হয়েছে। এদিকে শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ।

এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language