নোয়াখালী বারের নির্বাচন সভাপতি জাকারিয়া, সম্পাদক মোশাররফ

নোয়াখালী, ১৮ ফেব্রুয়ারি – নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ পাঁচটি পদে জয়লাভ করেছে বিএনপিপন্থী নীল প্যানেল। অন্যদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিজয়ী হয়েছে।
এ ছাড়া জামায়াতপন্থী সবুজ প্যানেল থেকে একটি সদস্য পদে জয় পাওয়া গেছে। নির্বাচনের ফলাফল অনুযায়ী নীল প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ বি এম জাকারিয়া। একই প্যানেল থেকে সহ সাধারণ সম্পাদক পদে সফিক উল্লাহ সুমন এবং লাইব্রেরি সম্পাদক পদে সালেহ উদ্দিন জয়ী হয়েছেন। এ ছাড়া সদস্য পদে নুর আলম ও শুভ নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে আওয়ামী লীগের সাদা প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মোশাররফ হোসেন মাসুদ। এই প্যানেল থেকে সহ সভাপতি পদে মো. সহিদ হোসেন ও আশরাফুল ইসলাম মাসুদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে গিয়াস উদ্দিন বাবুল নির্বাচিত হয়েছেন।
ট্রেজারার পদে জায়েদ হোসেন দিদার এবং আপ্যায়ন সম্পাদক পদে নুর হোসেন সবুজ জয়ী হয়েছেন। এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নিজাম উদ্দিন পলাশ এবং সদস্য পদে আদিল আমিন ও মোকাদ্দেস হাসান বিজয়ী হয়েছেন। নির্বাচনে জামায়াত সমর্থিত প্যানেল থেকে সদস্য পদে জয় পেয়েছেন ইমরান সবুজ। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ শেষে বুধবার ভোরে এই ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচনে ৬২৭ জন ভোটারের মধ্যে ৬১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬









