জাতীয়

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার পূর্বাভাস

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাতাস উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আজ সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে সূর্য অস্ত যাবে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩০ মিনিটে।

এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language