জাতীয়

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, আকাশ থাকবে আংশিক মেঘলা

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় গত কয়েকদিন ধরে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও আজ তাতে কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ।

এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language