তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠালেন মমতা

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা এবং মিষ্টি পাঠিয়েছেন ভারতের মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যানের গুলশান রাজনৈতিক কার্যালয়ে পাঠানো ফুল ও মিষ্টি গ্রহণ করেন দলটির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে লিখেছেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’
সঙ্গে তিনি দুই বাংলার সুসম্পর্ক আরও দৃঢ় হবে—এ আশাবাদও ব্যক্ত করেছেন এবং লেখেন, বাংলাদেশের সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় থাকুক, সেটিই তাদের কামনা।
এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









