জাতীয়

হাসপাতালে চিকিৎসাধীন রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়েছে, বর্তমানে তাঁর শরীরে জ্বর নেই এবং শ্বাসকষ্টের সমস্যাও অনেকাংশে কমে এসেছে। গত দুই দিনে তাঁর স্বাস্থ্যের দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা গেছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

রিজভীর সঙ্গে হাসপাতালে সার্বক্ষণিক অবস্থান করা তাঁর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানিয়েছেন, রুহুল কবির রিজভী এখন অনেকটাই সুস্থ বোধ করছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর নিয়মিত চিকিৎসা ও পরিচর্যা চলছে।

শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং নোয়াখালীর সেনবাগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অসুস্থ এই নেতাকে দেখতে হাসপাতালে যান।

এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জের লৌহজং থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি ও দোহার-নবাবগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাকও তাকে দেখতে হাসপাতালে উপস্থিত ছিলেন। তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে রিজভীর চিকিৎসার খোঁজখবর নেন।

এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language