জাতীয়

নির্বাচনের ফল ও দলীয় অবস্থান জানাতে রাতে সংবাদ সম্মেলনে এনসিপি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা এবং দলের বর্তমান রাজনৈতিক অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলামোটরে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে রাত ১০টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এনসিপি। এই নির্বাচনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ মোট ছয়জন প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে আলোচিত তরুণ নেতাদের মধ্যে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়েছেন।

এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language