শিক্ষা
টানা ৫ দিনের ছুটি শেষে সোমবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি ছিল। ছুটির তালিকা অনুযায়ী এর পরদিন অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। সব মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটির পর আগামী ১৬ ফেব্রুয়ারি সোমবার খুলতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, এটি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরের প্রথম বড় ছুটি এবং তালিকায় থাকা পঞ্চম ছুটি। এদিকে টানা চার দিনের ছুটির পর আগামী রোববার ১৫ ফেব্রুয়ারি খুলতে যাচ্ছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং বিভিন্ন সংস্থা।
এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









