আফ্রিকা

সুদানের নীলনদে নৌকাডুবি: ২১ জনের মরদেহ উদ্ধার

সুদান, ১৩ ফেব্রুয়ারি – সুদানের উত্তরাঞ্চলে নীলনদে একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় রাজ্য সরকার এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তাসংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

রিভার নাইল স্টেট সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ২১টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় সুদানের রাজধানী খার্তুমের উত্তরে নদী পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় নৌকাটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন।

স্রোতের তীব্রতা নাকি অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকারী দল এখনও ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language