খুলনা বিভাগ

খুলনা-১ আসনে জামায়াতের আলোচিত কৃষ্ণ নন্দীকে হারিয়ে বিজয়ী বিএনপির আমির এজাজ

খুলনা, ১৩ ফেব্রুয়ারি – খুলনা-১ (দাকোপ ও বটিয়াঘাটা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচিত প্রার্থী কৃষ্ণ নন্দী।

এই আসনে ৬০ হাজার ২৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আমির এজাজ খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন ৪৭ হাজার ৯৭ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় মোট ১১৯টি কেন্দ্রের ভোটগণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ.স.ম জামশেদ খোন্দকার। উল্লেখ্য, নির্বাচনের আগে খুলনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রাথমিক প্রার্থী পরিবর্তন করে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেয়। একটি ইসলামি দল থেকে হিন্দু ধর্মাবলম্বী প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার বিষয়টি তখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language