ঢাকা

ঢাকা-৮ আসনে ৫ ঘণ্টায় ভোট পড়ল ২৬ শতাংশ

ঢাকা-৮, ১২ ফেব্রুয়ারি – ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা কলেজের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণের প্রথম পাঁচ ঘণ্টায় প্রায় ২৬ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনটি কেন্দ্রে মোট ৯ হাজার ২৩০ জন ভোটারের মধ্যে ২ হাজার ৩৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রিজাইডিং কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। মির্জা আব্বাস মহিলা কলেজ ২ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন যে এই কেন্দ্রের সব ভোটারই নারী এবং মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯৬৮ জন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এখানে প্রায় ২৫ শতাংশ ভোট পড়েছে। ৩ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আমিনুল ইসলাম জানান ভোটগ্রহণ অত্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে এবং এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।

এই কেন্দ্রে মোট ২ হাজার ৯৩৩ ভোটারের মধ্যে ৬৩৮টি ভোট পড়েছে যা মোট ভোটের ২১ দশমিক ৫০ শতাংশ। এ ছাড়া ১ নম্বর পুরুষ ও নারী কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ইমরান হোসেন জানান এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩২৯ জন এবং দুপুর পর্যন্ত প্রায় ১ হাজার ভোট কাস্ট হয়েছে।

এ এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language