নওগাঁ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট: নওগাঁয় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস

নওগাঁ, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সকাল থেকেই নওগাঁর বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের দীর্ঘ সারি আরও বড় হতে থাকে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং ভোট দিতে পেরে ভোটাররা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

নওগাঁর রাণীনগর উপজেলার সরকারি মডেল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বেলা ১১টার দিকে নারীদের দীর্ঘ লাইন দেখা যায়। এ সময় ভোটাররা জানান যে দীর্ঘদিন পর এমন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারা তাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তাই সকাল সকাল ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি তারা গণভোটেও অংশ নিচ্ছেন। নতুন ভোটার হিসেবে ভোট দিতে আসা সুরাইয়া জানান যে তিনি প্রথমবারের মতো ভোট দিচ্ছেন এবং বিষয়টি তার কাছে খুবই আনন্দের। তিনি আরও বলেন আগে কখনো ভোট দেননি এবং প্রথমবারেই একসাথে দুটি ভোট দিতে পেরে তিনি গর্বিত।

যাকে যোগ্য মনে হয়েছে তাকেই ভোট দিয়েছেন বলে জানান তিনি। অন্যদিকে ভোট দেওয়া শেষে ৩০ বছর বয়সী সুফিয়া বেগম বলেন এর আগের নির্বাচনে কেন্দ্রে আসলেও তিনি ভোট দিতে পারেননি। সেই সময় কেন্দ্রে আসলে তাকে বলা হতো তার ভোট নাকি হয়ে গেছে। তবে এবারই প্রথম কোনো ধরনের সমস্যা ছাড়া ভোট দিতে পেরে তিনি স্বস্তি প্রকাশ করেন।

এ এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language