মৌলভীবাজার

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার, ১৩ ফেব্রুয়ারি – মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মালবাহী একটি ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার দুপুর দুইটার দিকে তেলবাহী ট্রেনটি সিলেট যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

আরও পড়ুন : চুনারুঘাটে ভারতীয় মদসহ আটক ১

কুলাউড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মুহিবুর রহমান জানান, উদ্ধারকারী ট্রেন পৌঁছেছে। দ্রুত উদ্ধার করা হবে।

সূত্র : ঢাকাটাইমস
এন এইচ, ১৩ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language