নির্বাচন

নারায়ণগঞ্জের ভোটকেন্দ্রের সামনে সিসি ক্যামেরা ভাঙচুর, ব্যবস্থা নেয়ার আশ্বাস

নারায়ণগঞ্জ, ১১ ফেব্রুয়ারি – নারায়ণগঞ্জ-৪ আসনের একটি ভোটকেন্দ্রের আশপাশের এলাকায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে বসানো অন্তত পাঁচটি সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, রাতের অন্ধকারে কয়েকজন যুবক ক্যামেরাগুলোর আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছেন এবং পরবর্তীতে তারা ক্যামেরাগুলো ভেঙে ফেলেন। এই বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, বিষয়টি তার জানা ছিল না। তবে তিনি খোঁজ নিয়ে সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং পুনরায় ক্যামেরা স্থাপনের আশ্বাস দেন। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের বা কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language